কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

সন্তানকে মানবিক নেতা বানাতে চান রাব্বানী   

প্রথম পুত্রসন্তান আরহাম রাইদকে কোলে নিয়ে ফেসুবকে ছবি পোস্ট করেন গোলাম রাব্বানী। ছবি : সংগৃহীত
প্রথম পুত্রসন্তান আরহাম রাইদকে কোলে নিয়ে ফেসুবকে ছবি পোস্ট করেন গোলাম রাব্বানী। ছবি : সংগৃহীত

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস গোলাম রাব্বানী পুত্রসন্তানের বাবা হয়েছেন। প্রথম সন্তানের নাম রেখেছেন আরহাম রাইদ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাব্বানী নিজেই এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ৪ নভেম্বর চীন শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী ইসরাত বারী তৃণাকে বিয়ে করেন গোলাম রাব্বানী।

সন্তানকে কোলে নিয়ে তোলা কয়েকটি ছবি শেয়ার করে রাব্বানী ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ক্ষুদ্র জীবনে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত, পুত্রসন্তানের জনক। মা-ছেলে ভালো আছে, সবাই দোয়া করবেন।’

অপর এক পোস্টে সন্তানের নাম জানিয়ে লিখেন, ‌‘আরহাম (দয়ালু, উদার) রাইদ (নেতা) ARHAM RAYEED, (Liberal Leader)। আল্লাহ আমাদের সন্তানকে দেশ ও মানুষের কল্যাণের তরে আদর্শবান, উদার ও মানবিক নেতা হিসেবে কবুল করুক।’

অপরদিকে ইসরাত বারী তৃণা নিজের ফেসবুকে মা হয়েছেন জানিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর পক্ষ থেকে একটি মূল্যবান উপহার পেয়ে ধন্য হয়েছি। সেটি হলো আমাদের পুত্রসন্তান।’

ইসরাত বারী তৃণা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা শেষ করে চীনে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করতে চলে যান। সেখানে তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। আর গোলাম রাব্বানী রাজধানীর রাজউক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন।

২০০৭-০৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ভর্তি হন তিনি। সেখানে থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। রাব্বানী বর্তমানে দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স পদে কর্মরত রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X