সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৩:২৩ এএম
অনলাইন সংস্করণ

মায়ের মেলা সংস্কৃতির অঙ্গ : সংস্কৃতি প্রতিমন্ত্রী

মানিকগঞ্জে মায়ের মেলায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ছবি : কালবেলা
মানিকগঞ্জে মায়ের মেলায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ছবি : কালবেলা

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, মায়ের মেলা সংস্কৃতির একটি অঙ্গ। অনেক সন্তান আছে এখনো মায়ের জন্য কেঁদে বেড়ায়। সেসব সন্তানদের জন্যই এই মায়ের মেলা। তারা এই মেলায় আসবে, মাকে স্মরণ করবে। যার মা নেই তার বেঁচে থাকা খুবই কঠিন। আমিও হারিয়ে যাওয়া মায়ের জন্য একটি মায়ের মেলা করব।

সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম বাউল কমপ্লেক্স মঞ্চে মায়ের মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মায়ের প্রতি ভালোবাসার প্রমাণ এই মায়ের মেলা। একজন মায়ের সৃষ্টি এই মমতাজ বেগম। মা না থাকলে একজন মমতাজ বেগম সৃষ্টি হতো না। আমি মনে করি প্রতিটি জেলায় এই মায়ের মেলার আয়োজন করা দরকার।

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দুই দিনব্যাপী মায়ের মেলা আয়োজন করা হয়।

মায়ের মেলায় দ্বিতীয় দিন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মমতাজ বেগম, মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলী, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ, থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম, পৌর মেয়র আবু নাঈম মো. বাশারসহ জেলা- উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১০

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১১

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১২

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৩

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৪

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৫

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৬

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৭

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৮

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৯

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

২০
X