কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪২ এএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রশিবিরের বিরুদ্ধে যুবদলের হুঁশিয়ারি, সহিংসতার অভিযোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ছাত্রশিবিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিকৃতরুচির মন্তব্য’ ও শিক্ষাঙ্গনে সহিংসতার অভিযোগ এনে কড়া হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা এক যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রতিক সময়ে ছাত্রশিবিরের কিছু সদস্য সামাজিক মাধ্যমে অশালীন ও আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে, যা রাজনৈতিক নৈতিকতার অবক্ষয়ের পরিচায়ক।

তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিপূর্ণ ভাষার ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে জুলাই আন্দোলন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের বক্তব্য আরও অনভিপ্রেত।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সিটি কলেজ এবং পাবনার ঈশ্বরদী কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবিরের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্যদের ওপর হামলা চালিয়েছে। এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে যুবদল নেতারা দাবি করেন, এটি ছাত্রশিবিরের পুরোনো সহিংস ও অসহিষ্ণু চরিত্রের পুনরাবৃত্তি।

যুবদল নেতারা বলেন, শিক্ষাঙ্গন কোনোভাবেই সন্ত্রাস, সহিংসতা বা গোপন রাজনৈতিক কার্যক্রমের ক্ষেত্র হতে পারে না। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের ‘ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক’ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে সহিংসতা ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

মশা মশার কাজ করছে, আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? প্রশ্ন গাজীপুরের ডিসির

চলো এগিয়ে যাই, আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হয়ে : মেসি

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

৬ নবজাতকের মৃত্যু : আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

জানালেন আইনজীবী / যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

অদক্ষতার মূল্য দিচ্ছে মানবতা / কূটনীতির ব্যর্থতাই যুদ্ধের জন্ম দেয়

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

১০

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

১১

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

১২

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

১৩

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

১৪

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

১৫

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

১৬

ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

১৭

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

১৮

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৯

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

২০
X