কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১০:৫৯ এএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

মহানগর বিএনপির দুই নেতা গ্রেপ্তারের অভিযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিক। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিক। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগরের দুই নেতাকে গ্রেপ্তারের অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, ডেমরা থানাধীন ৬৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম এবং সূত্রাপুর থানাধীন ৪২ নং ওয়ার্ড বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক রয়েল।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের দেওয়া এক যৌথ বিবৃতিতে তাদের গ্রেপ্তার কথা জানানো হয়।

বিবৃতিতে বলেন, বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কব্জায় নিয়ে গণতান্ত্রিক রীতি-নীতির তোয়াক্কা না করে ক্ষমতার দম্ভে অগণতান্ত্রিক পন্থায় দেশ শাসন করছে। জনমতকে উপেক্ষা করে দেশ শাসনের ফলে বর্তমান ভোটারবিহীন সরকার বিশ্বে উগ্র স্বৈরাচারের প্রতীকে পরিণত হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ধারাবাহিকভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও কারান্তরীণ করা হচ্ছে। জুলুম- নির্যাতনের অংশ হিসেবে আজ ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানাধীন ৬৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম এবং সূত্রাপুর থানাধীন ৪২ নং ওয়ার্ড বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক রয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশ থেকে এখন সুবিচার নিরুদ্দেশ হয়ে গেছে উল্লেখ করে মহানগর দক্ষিণ বিএনপির এই দুই নেতা বলেন, দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। দেশে বিরোধী দলগুলোর রাজনীতি করার ন্যূনতম সুযোগ রাখা হয়নি। আওয়ামী কর্তৃত্ববাদী সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ীভাবে ভোগ করতেই নানা কায়দায় চক্রান্ত করে যাচ্ছে। তবে তাদের এই স্বপ্ন কোনদিনই পূরণ হতে দেবে না দেশের গণতন্ত্রকামী মানুষ। বর্তমান শাসকগোষ্ঠীর সকল চক্রান্ত রুখে দেবে জনগণ। তার প্রতিফলন ইতোমধ্যেই রাজপথে প্রতিফলিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১১

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৪

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৬

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৭

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৮

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৯

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X