সানাউল হক সানী
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৮:৩৬ পিএম
আপডেট : ২০ জুন ২০২৩, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

দয়া করে রেজা কিবরিয়াকে দলে জায়গা দিয়েছিলাম : নুর

নুরুল হক নুর। ফাইল ছবি
নুরুল হক নুর। ফাইল ছবি

গণঅধিকার পরিষদে ড. রেজা কিবরিয়াকে দয়া করে জায়গা দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের ‘বহিষ্কৃত’ সদস্য সচিব নুরুল হক নুর।

মঙ্গলবার (২০ জুন) গণঅধিকার পরিষদ থেকে বহিষ্কার প্রসঙ্গে নুরুল হক নুর এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদ কি উনি গড়েছেন, উনার সাথে গণঅধিকার পরিষদের সংশ্লিষ্টতা কি? আমরা দয়া করে তাকে গণঅধিকার পরিষদে তাকে জায়গা দিয়েছি বলে উনি আহ্বায়ক হতে পেরেছেন। না হলে তো উনি হতে পারতেন না।’

এর আগে মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যায় গণঅধিকার পরিষদের এক বৈঠকে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্ববায়ক রাশেদ খানকেও বহিষ্কার করা হয়েছে।

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া তাদের বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন।

নিজের বহিষ্কার প্রসঙ্গে নুর বলেন, ‘রেজা কিবরিয়া তো দেশের বাইরে। তিনি কিভাবে বহিষ্কার করেন। তিনি গণফোরাম ভেঙেছেন। এখন গণঅধিকার ভাঙার তৎপরতা চালাচ্ছেন। গতকাল কেন্দ্রীয় মিটিংয়ে ওনাকে বহিষ্কার করে ভারপ্রাপ্ত আহ্বায়ক নিযুক্ত করেছি। উনার সেই (বহিষ্কার) এখতিয়ার বা সক্ষমতা নাই।’

কর্মীদের সঙ্গে রেজা কিবরিয়ার সুসম্পর্ক নেই বলে মন্তব্য করে নুর আরও বলেন, ‘গণঅধিকার পরিষদে উনার নিয়ন্ত্রণ নাই। নেতাকর্মীরাও তার প্রতি অনুগত নয়। গত পৌনে দুই বছরে নেতা কর্মীদের সাথে মেশা, তাদের সাথে কথা বলা, তাদের সমস্যা শোনা কোনো কাজেই তিনি ছিলেন না।’

নুর বলেন, ‘দলের প্রধানকে বহিষ্কার করা যায়। বাংলাদেশে রাষ্ট্রপতিরও অভিশংসনের বিষয় আছে। দলের প্রধানকে কেন বহিষ্কার করা যাবে না। আমাদের গঠনতন্ত্রেও বহিষ্কারের বিষয় রয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X