কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১২:৪৫ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আ. লীগের সঙ্গে বৈঠকে মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল

আওয়ামী লীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা
আওয়ামী লীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে মতাসীন দল আওয়ামী লীগ। সোমবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল আছেন। অন্যরা হলেন সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ ও কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে মারিয়া চিন বিনতে আব্দুল্লাহর নেতৃত্বে অংশ নিয়েছেন একটি প্রতিনিধিদল।

এর আগে আজ সকাল সোয়া ১০টায় বিএনপির সঙ্গে বৈঠক করেছে প্রতিনিধিদলটি।

মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে ঢাকায় এসেছে প্রতিনিধিদল। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি সরেজমিনে যাচাই করতেই শনিবার (৭ অক্টোবর) ঢাকায় আসে দলটি।

মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার জানিয়েছেন, প্রতিনিধিদলটি ৭ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআই-এর নীতিমালার ঘোষণা অনুযায়ী স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে এ যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খনন করেছে ‘ভেকু’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১০

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১১

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১২

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৩

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৪

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৫

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৬

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৭

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৮

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৯

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

২০
X