কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১০:৩২ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি শক্তির ওপর নির্ভর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না : সিপিবি

সিপিবি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কমরেড মোহাম্মদ ফরহাদের কবরে শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
সিপিবি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কমরেড মোহাম্মদ ফরহাদের কবরে শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

বিদেশি শক্তির ওপর নির্ভর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না- এমন মন্তব্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি নেতৃবৃন্দ বলেছেন, গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠা ও ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করার কোনো বিকল্প নেই।

সিপিবি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৫তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

নেতৃবৃন্দ চলমান দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠা ও ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করতে হবে। এজন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও জনগণের ঐক্য সংগ্রাম গড়ে তুলতে হবে।

বিদেশি শক্তির ওপর নির্ভর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না বলেও মন্তব্য করেন তারা।

সোমবার (৯ অক্টোবর) সিপিবি কার্যালয়ের মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, মুজাহিদুল ইসলাম সেলিম, পরেশ কর, ড. কাবেরী গায়েন প্রমুখ।

এর আগে এদিন সকাল ৮টায় বনানী কবরস্থানে তার সমাধিতে সিপিবিসহ বিভিন্ন দল-সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১০

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১১

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১২

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৪

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৬

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৭

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৮

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৯

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

২০
X