কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের আসল শত্রু কে, জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের প্রকৃত শত্রু কোনো দেশ নয়, বরং বিদেশি শক্তির ওপর নির্ভরশীলতা বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটে এক অনুষ্ঠানে প্রায় ৪০ বিলিয়ন ডলারের সামুদ্রিক প্রকল্প উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

মোদি বলেন, ভারত আজ বিশ্ববন্ধু হওয়ার মানসিকতা নিয়ে এগোচ্ছে এবং তার বড় কোনো শত্রু নেই। তবে সত্যিকার অর্থে ভারতের শত্রু হলো বিদেশের ওপর নির্ভরতা।

দেশকে আত্মনির্ভরশীল হতে হবে জোর দিয়ে মোদি বলেন, এমন হলেই সমৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হবে। অন্যদের দয়ার ওপর নির্ভর করলে ভারতের আত্মসম্মান ক্ষুণ্ন হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকির মুখে পড়বে।

সামুদ্রিক খাতের গুরুত্ব তুলে ধরে মোদি বলেন, দেশীয় জাহাজ নির্মাণ-শিল্প ও হাই-টেক খাতকে পুনরুজ্জীবিত করতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, পাঁচ দশক আগে ভারতের বিদেশি বাণিজ্যের ৪০ শতাংশই বহন করত দেশীয় জাহাজগুলো, অথচ বর্তমানে এ হার নেমে এসেছে মাত্র ৫ শতাংশে।

মোদি জানান, প্রতিবছর বিদেশি শিপিং কোম্পানিগুলোকে পরিবহনের ভাড়া হিসেবে ভারত যে বিপুল অর্থ দেয়, তা এখন প্রায় দেশটির প্রতিরক্ষা বাজেটের সমান। এই নির্ভরতা ইতোমধ্যে দেশের অর্থনীতিকে বড় ক্ষতির মুখে ঠেলে দিয়েছে।

নরেন্দ্র মোদি বলেন, ‘চিপস হোক কিংবা শিপস—আমাদের ভারতেই তৈরি করতে হবে।’

যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য উত্তেজনা বাড়ছে, এমন সময়ে এল মোদির এ মন্তব্য। রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে গত মাসে ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।

এ ছাড়া হোয়াইট হাউস নতুন করে এইচ-১বি ভিসার আবেদনে বছরে এক লাখ ডলার ফি ঘোষণা করেছে, যা ভারতীয় দক্ষ কর্মীদের লক্ষ্য করে করা হয়েছে বলে জানিয়েছে আইটি বাণিজ্য সংগঠন ন্যাসকম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১০

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১১

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১২

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৩

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৪

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৫

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৬

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১৭

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১৮

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৯

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X