কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে মাঠে নামার হুঁশিয়ারি সিপিবির

সিপিবির সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
সিপিবির সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে চার দিনব্যাপী জাতীয় কংগ্রেস সামনে রেখে সংবাদ সম্মেলন এ হুঁশিয়ারি দেয় দলটি।

নেতৃবৃন্দ বলেন, দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, আইনের শাসনের অনুপস্থিতি, বিদেশি বিনিয়োগে স্থবিরতা এবং মব সন্ত্রাসে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষ জানতে চায় ক্ষমতা কার হাতে। তারা মনে করেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই।

দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, একটি রাজনৈতিক দলের তিনটি শর্ত থাকা উচিত—অর্থের স্বচ্ছতা, গণতান্ত্রিক চর্চা ও জনসম্পৃক্ততা। এবারও আমরা ঐক্য প্রক্রিয়া নিয়ে এগোবো। নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ করার বিপক্ষে আমরা। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে সিপিবি মাঠে নামবে।

সিপিবির সভাপতি শাহ আলম বলেন, ভোটের আকাঙ্ক্ষা নেই দেশে, চলছে মব সন্ত্রাস। দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠায় কমিউনিস্ট পার্টির ভূমিকা অপরিসীম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের কংগ্রেসে রাজনৈতিক প্রস্তাব ও কর্মসূচি গ্রহণ করা হবে। পার্টি সদস্যদের মধ্যে রাজনৈতিক চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করা, তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে সাংগঠনিক কাঠামো জোরদার করা হবে।

সিপিবির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ বলেন, বিদেশি শক্তির চাপ ও প্রভাব মোকাবিলা করে জনগণের প্রত্যাশা পূরণ করাই আমাদের মূল লক্ষ্য। শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, সামাজিক পরিবর্তনের লক্ষ্যে শোষণ-বৈষম্যহীন বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সিপিবি দৃঢ়প্রতিজ্ঞ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X