কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের প্রথম কর্মসূচি ঘোষণা

ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

‘ভোটাধিকার, সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত নিরাপদ ক্যাম্পাস’সহ আরও কয়েকটি দাবিতে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা করবে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য’।

আগামী ১৯ অক্টোবর এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে জোটের মুখপাত্র ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল জানান।

আজ রোববার (১৫ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জুয়েল।

তিনি বলেন, ভোটাধিকার, সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত নিরাপদ ক্যাম্পাস এবং গণতান্ত্রিক রাষ্ট্র ও শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ঘোষিত ৯ দফার ভিত্তিতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের ১৫টি ছাত্র সংগঠন সম্মিলিতভাবে প্রথম কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচির আওতায় আগাসী ১৯ অক্টোবর ঢাকায় ছাত্র-শিক্ষক-অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা করা হবে।

ঢাকার পর রাজশাহী, চট্টগ্রাম, সিলেটসহ অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও এ ধরনের কর্মসূচি পালন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ফ্যাসিবাদী ছাত্র ঐক্যের তিন সমন্বয়ক ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড এবং ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব বক্তব্য দেন সংবাদ সম্মেলনে।

গত ২৯ সেপ্টেম্বর ১৫টি সংগঠন নিয়ে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য’ গঠিত হয়। সংগঠনগুলো হলো- জাতীয়তাবাদী ছাত্র দল, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রলীগ (জেএসডি), গণতান্ত্রিক ছাত্র দল (এলডিপি), নাগরিক ছাত্র ঐক্য, জাগপা ছাত্রলীগ, ছাত্র ফোরাম (গণফোরাম মন্টু), ভাসানী ছাত্র পরিষদ, জাতীয় ছাত্র সমাজ (কাজী জাফর), জাতীয় ছাত্র সমাজ (বিজেপি-পার্থ), জাগপা ছাত্র লীগ (তাসমিয়া প্রধান), জাগপা ছাত্র লীগ (খন্দকার লুতফর), ছাত্র জমিয়ত বাংলোদেশ, বিপ্লবী ছাত্র সংহতি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন।

গত ৯ অক্টোবর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র কনভেনশন হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১০

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১২

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৩

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৪

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৫

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৬

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৭

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৮

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৯

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

২০
X