কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৭:৫৮ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শর্ত প্রত্যাহার করলে বিএনপির সঙ্গে সংলাপ : ওবায়দুল কাদের 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

শর্ত প্রত্যাহার করলে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বিএনপির সাথে সংলাপ হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান তিনি। তিনি বলেন, ‘মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সুপারিশ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, এগুলো নিয়ে আমরা সবাই একমত।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি চায় প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন বাতিল করা এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা। সংলাপের চিন্তা করব তখন, যখন তারা তাদের এসব শর্ত প্রত্যাহার করে নেবে। শর্তযুক্ত কোনো সংলাপের ব্যাপারে আমাদের কোনো চিন্তাভাবনা নেই। শর্ত তারা প্রত্যাহার করলে দেখা যাবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বিএনপি কার সঙ্গে সংলাপ করবে? তারা এর আগে প্রেসিডেন্টের সঙ্গে সংলাপ খারিজ করে দিয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে দুদফা তারা যায়নি। আমাদের সংবিধানে সব আছে। সংবিধানে যেভাবে নির্বাচন বিধিবিধান রয়েছে, সেভাবে নির্বাচন হবে। কারো পরামর্শ বা নির্দেশ মতো হবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। বন্ধুরাষ্ট্র হিসেবে তারা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে পারে। দেখুক আমরা যা বলছি সেভাবে নির্বাচন হচ্ছে কিনা।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘সিডিউল ঘোষণার পর গঠিত হবে নির্বাচনকালীন সরকার। তবে সে সরকারের মন্ত্রিসভার আকার কেমন হবে তা নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা ছোট হবে, না বড় হবে কিংবা একইরকম থাকবে তা নির্ধারণের এখতিয়ার প্রধানমন্ত্রীর।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১০

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১১

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১২

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৩

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৪

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৫

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৬

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৭

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৮

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৯

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

২০
X