বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৯:২৪ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আর পেছনে ফেরার সুযোগ নেই : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

বিএনপি যে লক্ষ্য নিয়ে আন্দোলনে নেমেছে সেখান থেকে আর পেছনে ফেরার সুযোগ নেই বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কথা একটাই, আমরা অনেক কিছু হারিয়েছি। অনেক মা সন্তান হারিয়েছেন। আর পেছনে ফেরার সুযোগ নেই। এ সরকারকে ক্ষমতায় রেখে ঘরে ফিরলে কোনো যুবক চাকরি পাবেন না, এমনকি শান্তিতেও থাকতে পারবেন না।’

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুবদল এ সমাবেশের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত লড়াই শুরু হবে। এখন একটাই লক্ষ্য সরকারের পতন। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটাতে হবে।

শর্ত প্রত্যাহার না করলে বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয়- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা কি সাংবিধানিকভাবে বৈধ? সম্পূর্ণ বেআইনিভাবে ক্ষমতায় বসে আছেন। আপনাদের পদত্যাগ করতে হবে আগে। কারণ আপনারা অবৈধ। আপনাদের মুখে রাম নাম মানায় না। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে দেশ চালাচ্ছেন।’

বিএনপি মহাসচিব বলেন, সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা প্রশাসনকে ব্যবহার করছে বিরোধীদলের ওপর দমনপীড়ন চালাচ্ছে। অন্যদিকে বিচারালয় ব্যবহার করে মিথ্যা সাজানো মামলায় দণ্ড দেওয়া হচ্ছে সরকারবিরোধী আন্দোলনকারীদের।

মির্জা ফখরুল বলেন, জোর করে প্রশাসনকে জনগণের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করছে সরকার। আর যেসব বিচারকেরা মিথ্যা মামলায় সাজা দিচ্ছেন, তাদেরও জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা ছাত্রদল সভাপতির ওপর হামলা

যেভাবে গভীর গর্তে পড়েছিল শিশুটি, জানালেন মা

২৬ টন পলিথিন জব্দ, ৩ জনের কারাদণ্ড

পুরোনো ফোন আমদানি নিয়ে সিদ্ধান্ত দিল সরকার

লোকসান পুষিয়ে নিতে আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা

নির্বাচন নিয়ে ন্যূনতম সংশয় সৃষ্টির কোনো অবকাশ নেই : উপদেষ্টা সাখাওয়াত

আবার পিছিয়ে গেল ব্রাকসু নির্বাচন

রাশেদ খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দলের আরেক নেতার

জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা

এন‌ইআইআর চালু হচ্ছে ১৬ ডিসেম্বর, ফোন নিবন্ধন চলবে মার্চ পর্যন্ত

১০

ডাকসুর সভায় গুম-খুন বন্ধে জবাবদিহিতা নিশ্চিতকরণ ও জাতীয় ঐক্যের দাবি

১১

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারকে ধরে রাখতে আত্মবিশ্বাসী সান্তোস

১২

আবারও হাফেজ আনাসের বিশ্বজয়

১৩

ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে : তারেক রহমান

১৪

সাতক্ষীরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৫

পাশাপাশি ২ ভবন ধসে নিহত ১৯

১৬

১৪০ আসনে প্রার্থী দিল এনপিপি

১৭

৬ ঘণ্টার বেশি অবরুদ্ধ থেকে সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

১৮

খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন : ডা. জাহিদ

১৯

বরগুনায় টেকসই প্লাস্টিক ব্যবহার ও সামুদ্রিক আবর্জনা প্রতিরোধে সেমিনার

২০
X