কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ১২:১৭ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জয়ের ওপর আমেরিকার নিষেধাজ্ঞার প্রোপাগান্ডা নিয়ে খোকনের স্ট্যাটাস

সজীব ওয়াজেদ জয় ও আশরাফুল আলম খোকন। পুরোনো ছবি
সজীব ওয়াজেদ জয় ও আশরাফুল আলম খোকন। পুরোনো ছবি

সম্প্রতি মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে দেশজুড়ে শুরু হয় নানা সমালোচনা। কাদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা যুক্তরাষ্ট্র প্রকাশ না করলেও আলোচনা চলে বিভিন্ন ব্যক্তির নামে। উদ্দেশ্যমূলকভাবে একটি মহল এসব নাম ছড়াতে থাকে, যা গুজব বলে উড়িয়ে দেয় অনেকেই।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ হয়েছে এমনটিও শোনা যায়, যা সত্য নয় বলে দাবি করেছেন একাধিক আওয়ামী লীগ নেতা। এবার এটাকে গুজব বলে উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানেই বিষয়টিকে গুজব বলেন।

স্ট্যাটাসে খোকন লিখেন, আপনারা বললেন, সজীব ওয়াজেদ জয়কে আমেরিকাতে স্যাংকশন দেওয়া হয়েছে, তিনি আমেরিকাতে ঢুকতে পারছেন না। এই প্রোপাগান্ডার কোনো সাড়াশব্দ না পেয়ে, এখন বলছেন, তিনি যে আমেরিকাতে আছেন তা লাইভে এসে প্রমাণ করতে। আমাদের দলের অনেককেও এই কথা বলতে শুনেছি।

ক্যানরে ভাই, আপনারা তো গুজবকারী ও গুজব বিশ্বাসকারী, আপনার কাছে কেন এসে প্রমাণ দিতে হবে? আপনি একজনকে হিজড়া বলবেন, আর ওই লোককে প্যান্ট খুলে প্রমাণ দিতে হবে যে তিনি পুরুষ। বিষয়টা, সে রকম হয়ে গেল না?

তিনি আরও লিখেন, ২০১২ সাল, তখন আমি যুক্তরাষ্ট্রে থাকি। দেশে ঘুরতে গেলাম। ওই সময়গুলোতে বাঁশেরকেল্লার কল্যাণে ব্যাপক গুজব ছিল ওনার বিরুদ্ধে। আমাদের দলের অনেকেও সেসব গুজব বিশ্বাস করে বসে ছিলেন। আমার সঙ্গে অনেকের তৰ্কও হয়েছে। অতিষ্ঠ হয়ে আমি ওনাকে যুক্তরাষ্ট্রে ফোন দিলাম। সব কিছু বললাম। তিনি শুধু বললেন, আরও বেশি বেশি বলতে দেন, পাত্তা দিয়েন না। কিছুদিন পর মানুষ যখন দেখবে এসব মিথ্যা, এরপর তারা আমার বিরুদ্ধে সত্য কথা বললেও, জনগণ বিশ্বাস করবে না।

আসলেই পরে সব মিথ্যাই প্রমাণিত হয়েছিল। এ জন্যই মধ্যে ৮ বছর ওনার বিরুদ্ধে গুজব বন্ধ ছিল। এখন আবার শুরু হয়েছে। তিনি আরও বলেছিলেন, রাজনীতি করলে, শরীরের চামড়া মোটা করতে হবে। লোকজনের ফালতু কথায় কান না দিয়ে কাজ করে যেতে হবে।

কীভাবে দলের ইতিবাচক প্রচার করতে হয়, কীভাবে নেতিবাচক প্রোপাগান্ডা রুখতে হয়, আমার দেখা এসবের সেরা পরিকল্পনাকারী তিনি। যা শিখেছি, ওনার কাছ থেকেই শিখেছিলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১০

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১১

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১২

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৩

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৫

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৬

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৭

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৮

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৯

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

২০
X