কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৮:২৭ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জয় নিয়েই ঘরে ফিরব : যুবদল সভাপতি

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

আগামীতে ঐক্যবদ্ধ আন্দোলনে জয় নিয়েই ঘরে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশের মানুষ এখন এই সরকারকে আর দেখতে চায় না। তারা পরিবর্তন চায়। সুতরাং চলমান জনসম্পৃক্ত আন্দোলনে সরকার অবিলম্বে পদত্যাগ করতে বাধ্য হবে।

রোববার (২২ অক্টোবর) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভায় টুকু এসব কথা বলেন। আগামী ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে যুবদলের উদ্যোগে এই প্রস্তুতি সভা হয়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এই সরকারের প্রতিটি পদক্ষেপ হচ্ছে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রতিবন্ধকতা তৈরি করা। জনবিচ্ছিন্ন এই সরকার আবারও অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায়। এজন্য আবারও ভোট চুরির প্রকল্প নিয়েছে। তবে এবার আর সেটা হতে দেওয়া হবে না। দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে, আন্তর্জাতিক গণতান্ত্রিক বিশ্ব এক হয়েছে। অবৈধ এই সরকারের এবার আর রেহাই নেই।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন- আগামী নির্বাচনে জয়ী হলে আজকে যারা গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশকে মুক্ত করার আন্দোলন করছে- সবাইকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব।

নেতাকর্মীদের উদ্দেশে যুবদল সভাপতি বলেন, যার যার অবস্থান থেকে সবাইকে সতর্ক থেকে দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে। আমাদের একটাই লক্ষ্য এখন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে অনির্বাচিত এই সরকারের পতন নিশ্চিত করা।

টুকুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, রুহুল আমিন আকিল, জাকির হোসেন নান্নু, তরিকুল ইসলাম বনি, মাহবুবুল হাসান পিংকু, গোলাম মোস্তফা সাগর, দীপু সরকার, কামরুজ্জামান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী, জাভেদ হাসান স্বাধীন, সাইদুর রহমান, ইয়াসিন ফেরদৌস মুরাদ, অ্যাড. আজিজুর রহমান আকন্দ, সহসাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মিয়া মোহাম্মদ রাসেল, দুলাল হোসেন, প্রচার সম্পাদক করিম সরকার, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সহসাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ান, সহসম্পাদক আসাদুল আলম টিটু, মাজেদুল ইসলাম রুমন, সদস্য কামরুজ্জামান নান্নু প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১০

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১১

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১২

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৩

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৪

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৫

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

১৮

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

১৯

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

২০
X