কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৬:১৪ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মোসাদের সঙ্গে তিন দেশে নুরের বৈঠক হয়েছে : ফিলিস্তিনের রাষ্ট্রদূত

গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তিন দফা বৈঠক করেছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

বৃহস্পতিবার (২২ জুন) ঢাকায় দূতাবাসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ‘নুরের সঙ্গে কাতার, দুবাই ও ভারতে তিন দফা বৈঠক হয়েছে মোসাদের, আমাদের গোয়েন্দা সংস্থার ছবি পেয়েছি। যদি তিনি (নুর) অস্বীকার করে থাকেন, সেটা ফিলিস্তিনের জন্য ভালো। তবে যদি সত্য হয়ে থাকে, তবে বাংলাদেশের নিরাপত্তার জন্যও হুমকি।’

ইসরাইল থেকে টাকা নেওয়া মানুষ কখনো নেতা হতে পারে না উল্লেখ করে ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, মোসাদ থেকে টাকা নেওয়া কখনো বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর নয়।

এ সময় রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন রাষ্ট্রদূত। তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর আরও জোরালো ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তিনি জানান, রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যে ৭০ টন খাদ্যসামগ্রী দিচ্ছে ওআইসিভুক্ত দেশগুলো। চার হাজার পরিবারের কাছে এ খাদ্যসামগ্রী পৌঁছে যাবে।

নুরের বিরুদ্ধে মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে দেখা করে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া দুবাইয়ে গাড়ি ব্যবসা এবং দেশেও বিভিন্ন ব্যবসায় তার বিনিয়োগ রয়েছে বলে জানা গেছে। তা ছাড়া অন্যদের না জানিয়ে প্রবাসে কমিটি দেওয়া, দলীয় ফান্ডে আসা টাকার হিসাব না দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব বিষয় নিয়ে দলের মধ্যে তৈরি হয়েছে বিভেদ।

গত ১৯ জুন) সংগঠনবিরোধী অভিযোগ এনে গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াকে সরিয়ে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খানকে। এ ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই নুরের বিরুদ্ধে লেনদেন, মোসাদের সঙ্গে সম্পর্কসহ নানা অভিযোগ তুলে পাল্টা ঘোষণা দেন রেজা কিবরিয়া। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও রাশেদ খানকে পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়ে হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সদস্য সচিব করেন তিনি। মঙ্গলবার (২০ জুন) রাতে নুরকে গণঅধিকার পরিষদের সদস্যসচিব থেকে অব্যাহতি দেন রেজা কিবরিয়া। তবে দলের ভাঙন ঠেকাতে ফের দীর্ঘ সময় বৈঠকের পর আবারও ঐক্যবদ্ধভাবে চলার ঘোষণা দেন গণঅধিকার পরিষদের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে সুরমা নদীর পানি

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা ছাত্রদলের কমিটিতে

মেঘনার চরে হোগল গুঁড়া সংগ্রহ, হাসি ফুটছে শত পরিবারের

২০৩০ বিশ্বকাপ কবে, কোথায়? আসরটি কেন বিশেষ

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

গাভির কোন মন্তব্যের কারণে তাকে আঘাত করেন পারেদেস

শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল দিল্লি / ভারতের পার্লামেন্ট অভিমুখে ‘ককরোচ জনতা পার্টির’ মিছিল

১০

আজকের স্বর্ণের বাজারদর

১১

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

১২

ফুড ডেলিভারিম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

১৩

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

১৪

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

১৫

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

১৬

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

১৭

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

১৮

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

১৯

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

২০
X