কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা আমিনুলের বাসায় পুলিশি অভিযানের অভিযোগ

বিএনপির সদস্য সচিব আমিনুল হক। ছবি : সংগৃহীত
বিএনপির সদস্য সচিব আমিনুল হক। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের বাসায় পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৫ অক্টোবর) রাত ৯টার পর পুলিশ অভিযান চালায়।

আমিনুল হক অভিযোগ করে বলেন, ‘আমি ওই বাড়িতে থাকি না। আমার দুই ভাই সেখানে থাকেন। রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ফ্ল্যাটের তালা ভেঙে পুলিশ প্রবেশের চেষ্টা চালায়।’

বিএনপির চলমান আন্দোলন দমনে সরকার এই অভিযান ও হয়ারানি করছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র শ্রাবণকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে নিয়ে যাওয়া হয়।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিবৃতিতে রিজভী বলেন, মঙ্গলবার সন্ধ্যায় নিখিল চন্দ্র শ্রাবণকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তৈলঘাট থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত তার কোনো হদিস দিচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১২

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৩

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৪

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৫

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৬

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৭

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৯

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

২০
X