কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৯:৫৫ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতা শ্রাবণকে তুলে নেওয়ার অভিযোগ

নিখিল চন্দ্র শ্রাবণ। ছবি : সংগৃহীত
নিখিল চন্দ্র শ্রাবণ। ছবি : সংগৃহীত

কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র শ্রাবণকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে নিয়ে যাওয়া হয়। বুধবার (২৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিবৃতিতে রিজভী বলেন, মঙ্গলবার সন্ধ্যায় নিখিল চন্দ্র শ্রাবণকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তৈলঘাট থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত তার কোনো হদিস দিচ্ছে না। আমি আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক এ ধরনের নির্দয় ও অমানবিক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছি।

তিনি বলেন, আওয়ামী লীগ জোর করে রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়ার পর থেকে রাষ্ট্রীয় ছত্রছায়ায় এখনো বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। দেশকে বিরোধী দলশূন্য না করলে নব্য বাকশালী শাসন ব্যবস্থা কায়েম করা যাবে না। সেজন্য বিরোধী দল ও মতপ্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করতেই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের অদৃশ্য করা হচ্ছে। নিখিল চন্দ্র শ্রাবণকে তুলে নিয়ে যাওয়া অশুভ উদ্দেশ্যপ্রণোদিত ও বিপজ্জনক কোনো কিছু ঘটারই ইঙ্গিতবাহী। বিরাজমান পরিস্থিতিতে দেশের মানুষ দুশ্চিন্তাগ্রস্ত, জনগণ অশান্তি ও গভীর শংকার মধ্যে দিন যাপন করছে। শ্রাবণ নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন।

আমি অবিলম্বে নিখিল চন্দ্র শ্রাবণকে জনসমক্ষে হাজির করার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ তাকে সরকারের এজেন্সিগুলোই তুলে নিয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১০

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১১

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১২

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৩

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৪

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৫

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৬

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৭

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৯

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

২০
X