কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৯:৪৬ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে রিজভীর নেতৃত্বে মিছিল

রিজভীর নেতৃত্বে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে মিছিল। ছবি : সংগৃহীত
রিজভীর নেতৃত্বে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে মিছিল। ছবি : সংগৃহীত

সারাদেশে চলছে বিএনপির ঢাকা হরতাল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

রোববার (২৯ অক্টোবর) ভূঁইগর থেকে সাইনবোর্ড পর্যন্ত এই মিছিল করা হয়।

নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

শনিবার (২৮ অক্টোবর) ‌‘ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মীকে আটক ও আহত’ করার প্রতিবাদে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি।

গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বিএনপির হরতালে সমর্থন দিয়েছে। এদিকে জামায়াতে ইসলামীও আজ সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে।

এদিকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

তারা বলছেন, জনগণের জানমালের ক্ষতি হয় এ ধরনের কোনো কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। যদি কেউ করার চেষ্টা করে তাহলে আইন মতো ব্যবস্থা নেওয়া হেবে।

জনসাধারণের নিরাপত্তায় গতকাল শনিবার রাতেই রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, রমনায় এক প্লাটুন, মতিঝিলে দুই প্লাটুন ও পল্টনে দুই প্লাটুন বিজিবি টহলে থাকবে। এ ছাড়া সচিবালয়ে দুই প্লাটুন ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১০

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

১১

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১২

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৩

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৫

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৬

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৭

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৮

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৯

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

২০
X