কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমতা ধরে রাখতে মরিয়া সরকার: রিজভী

অবিলম্বে মির্জা ফখরুলের মুক্তি দাবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবিলম্বে মুক্তি দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে সরকার। নিশিরাতের সরকারের বিরুদ্ধে গোটা জাতি ফুঁসে উঠেছে।

রোববার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যাওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

রিজভী বলেন, সরকার বিএনপির মহাসমাবেশে লাখ লাখ জনগণের উপস্থিতি দেখে সুপরিকল্পিতভাবে বিএনপির মহাসমাবেশে আক্রমণ করে, গুলি করে নেতাকর্মীদের হত্যা করেও নিজেদের নিরাপদ মনে করছে না অবৈধ সরকার। তাই বিএনপির অন্যতম শীর্ষ ও গণতান্ত্রিক আন্দোলনের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ সকালে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম ৭৫ বছর বয়স্ক এবং গুরুতর অসুস্থ । তার মতো একজন নেতাকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। জনগণকে ভয় পাইয়ে দিতেই বিএনপি নেতাদের আটক করা হচ্ছে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। গ্রেপ্তার নিপীড়ন করে, নেতাকর্মীদের হত্যা করে এবার আর ক্ষমতা ধরে রাখা যাবে না।

রিজভী আরো বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই গতকাল বিএনপির মহাসমাবেশে হামলা, গুলি, গুলি করে হত্যা এমনকি যত নাশকতা করেছে সব করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা। এর দায় দায়িত্বও তাদের। আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার মুক্তির জোর দাবি করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই সপ্তাহে ছয় গান, আগস্টে বিদেশ সফরে আতিয়া আনিসা

নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু

হাদি হত্যার অধিকতর তদন্ত পেছাল ১৮ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড / আনসারের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে: চিফ প্রসিকিউটর

ইংল্যান্ডকে আটকাতে কুসংসংস্কারের আশ্রয় নিচ্ছেন আর্জেন্টাইনরা

সপ্তাহজুড়ে বৃষ্টিতে তলিয়েছে ফসলের মাঠ

অস্তিত্ব সংকটে কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

১১

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

১২

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

১৩

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

১৪

স্কালোনি বললেন, ‘গ্রাসিয়াস বাংলাদেশ’

১৫

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

১৬

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

১৭

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

১৮

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

১৯

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

২০
X