কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৮:১৪ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

অবস্থান কর্মসূচি করবে এবি পার্টি

সোমবার রাজধানীতে বিক্ষোভ করেছে এবি পার্টি। ছবি : কালবেলা
সোমবার রাজধানীতে বিক্ষোভ করেছে এবি পার্টি। ছবি : কালবেলা

বিএনপির মহাসমাবেশে হামলা, এবি পার্টির মঞ্চ ও অফিস ভবন ভাঙচুর, জাতীয় নেতাদের গ্রেপ্তার ও সরকারি দলের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে আজ সোমবার (৩০ অক্টোবর) রাজধানীতে বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল সাড়ে ৪টায় বিজয় নগরস্থ কেন্দ্রীয় অফিস চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর সেগুনবাগিচা, কাকরাইল, বিজয়নগর ও পল্টন ঘুরে শ্রমভবন চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার ও সদস্যসচিব মজিবুর রহমান মন্জু।

ডা. আব্দুল ওহাব মিনার বলেন, এই অবৈধ ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে পুরো বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। হামলা, মামলা ও গ্রেপ্তারের আতঙ্ক ছড়িয়ে তারা যতদিন সম্ভব ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছে।

তিনি বলেন, যারা এই স্বৈরশাসকদের দ্বারা মিথ্যা মামলার শিকার হয়েছেন, আহত হয়েছেন, স্বজন হারিয়েছেন, সম্ভ্রম ও সম্মান হারিয়েছেন, ভোট ও ভাতের অধিকার হারিয়েছেন তাদের সবাইকে সম্মিলিতভাবে রাজপথে এসে দাঁড়াতে হবে, তবেই গণঅভ্যুত্থানের সূচনা হবে।

মজিবুর রহমান মন্জু বিএনপির সমাবেশে হামলা ও এবি পার্টির অফিস ভবন ও মঞ্চ ভাঙচুরের সাথে জড়িতদের বিচার দাবি করে বলেন, সিসি টিভি ফুটেজ পরীক্ষা করলেই হামলাকারী পুলিশ ও সন্ত্রাসীদের পরিচয় শনাক্ত করা সম্ভব। কিন্তু আমরা বিচার কার কাছে দেব? দেশের জনগণ ও বিশ্ববিবেকের কাছে আমরা বিচার দিলাম। একদিন জনতার আদালতে অবশ্যই এর বিচার ও ক্ষতিপূরণ পাব বলে আমরা বিশ্বাস করি।

তিনি বলেন, বিরোধী কণ্ঠকে স্তব্ধ করে দিতে চূড়ান্ত ছোবল হানছে ফ্যাসিবাদী সরকার।

মন্জু এবি পার্টির পক্ষ থেকে বিএনপি ঘোষিত ৩ দিনের অবরোধের প্রতি সংহতি জানান এবং সংহতি স্বরূপ প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, বিএম নাজমুল হক, আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, যুব পার্টির সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুল, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X