কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ১০:৪৫ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘আর রক্তারক্তি নয়, এবার শান্তি চাই’

জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে কথা বলেন বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে কথা বলেন বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম। ছবি : কালবেলা

বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হওয়া বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে বারবার সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা আমাদের কারো কাম্য নয়। এবারও নির্বাচনকে কেন্দ্র করে দেশ সহিংসতার দিকে এগিয়ে যাচ্ছে। আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে এমন সহিংস পরিবেশ মেনে নিতে পারি না। ইতোমধ্যে বেশ কয়েকটি প্রাণ ঝরেছে, অনেকে আহত হয়েছেন। অনেকেই জেলবন্দি। এনাফ ইজ এনাফ। আর রক্তারক্তি নয়, এবার শান্তি চাই। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আসন্ন নির্বাচন প্রত্যাশা করছি।

সোমবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহিম বলেন, মানুষের অধিকার ও মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ২০১৮ সালে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ প্রতিষ্ঠা করা হয়। সারা দেশ থেকে সৎ ও ভালো মানুষ, যারা সংসদ নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচনে অংশগ্রহণ করছেন বা করবেন, তাদের পাশে থাকাই ঐক্য পরিষদের মূল লক্ষ্য। আশা করি, আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩০০ আসনে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে সুশাসন ও মানবিক বাংলাদেশ গড়তে সক্ষম হবো। সেই লক্ষ্যেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের পক্ষে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে আসছি। এজন্যই গত ২১ অক্টোবর আওয়ামী লীগের লোকজন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর এবং অনেককে মারধর করে আহত করে। এতে ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম, মো. আব্দুর রহমান রবি, নুরতাজ আরা ঐশী, উম্মে সালমা ঊশাসহ বেশ কয়েকজন আহত হয়, যা অত্যন্ত দুঃখজনক।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন 

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১০

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১১

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১২

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৪

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৫

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৭

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৮

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৯

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

২০
X