কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৯:০৫ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সাথে জাপার ১৬ এমপির সাক্ষাৎ

জাতীয় পার্টির লোগো। গ্রাফিক্স : কালবেলা
জাতীয় পার্টির লোগো। গ্রাফিক্স : কালবেলা

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোশক রওশন এরশাদ ও দলের চেয়ারম্যান জি এম কাদেরসহ জাপার ১৬ এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন। এ সময় সংসদ কক্ষে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু উপস্থিত থাকলেও তিনি আসেননি বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে উপস্থিত জাপার এক এমপি জানান, দলের এমপি রওশন আরা মান্নানের তত্ত্বাবধানে আমাদের প্রধানমন্ত্রীর কাছে যাওয়া।

তিনি জানান, প্রধানমন্ত্রী তার দপ্তরে যে চেয়ারে বসেন তার সামনে চারটি চেয়ারে কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, রওশন আরা মান্নান এবং রুস্তম আলী ফরাজী বসেছিলেন। আমরা সবাই দাঁড়িয়ে ছিলাম।

এদিকে জাপার একাধিক সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী খুব ব্যস্ত ছিলেন। অফিস কক্ষে পাঁচ থেকে সাত মিনিট অবস্থান করেছি। এরমধ্যে কাজী ফিরোজ, বাবলা এবং রওশন আরা মান্নান কিছু কথা বলেন।

কি কথা হলো জানতে চাইলে এক এমপি জানান, শুধু রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা এবং দেশের অভূতপূর্ব উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করা হয়েছে।

রওশন এরশাদ, জি এম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাদ এরশাদ, মশিউর রহমান রাঙ্গা, লিয়াকত হোসেন খোকা এবং রানা মোহাম্মদ সোহেল ছাড়া জাপার ১৬ এমপিই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

এদিকে গতকাল সন্ধ্যায় গুলশানের একটি বাসায় জাপা নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুক বৈঠক করেছেন বলে জানা গেছে। জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মাশরুর মাওলা এই বৈঠকের আয়োজন করেন। এতে দলের চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X