কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৮:০১ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে সহযোগিতা করবে বিকল্পধারা

বিকল্পধারার মধ্যবাড্ডার দলীয় কার্যালয়ে জরুরি বৈঠকে নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বিকল্পধারার মধ্যবাড্ডার দলীয় কার্যালয়ে জরুরি বৈঠকে নেতাকর্মীরা। ছবি : কালবেলা

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। সেই সঙ্গে নির্বাচন কমিশন আহূত আজ ৪ নভেম্বরের আলোচনা সভায় অংশ নিবে দলটি।

আজ শুক্রবার (৩ নভেম্বর) বিকল্পধারার মধ্যবাড্ডার দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বলেন, বিকল্পধারা একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে দলটির মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি এবং প্রেসিডিয়াম সদস্য ও দলীয় মুখপাত্র মাহী বি. চৌধুরী এমপি অংশগ্রহণ করবেন।

সভায় বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সহসভাপতি মো. মহসিন চৌধুরী, ওবায়াদুর রহমান মৃধা, যুগ্ম মহসচিব এনায়েত কবীর, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, রফিকুল ইসলাম ওরফে মিস্টার ঢাকা, আইনুল হক, আরিফুল হক সুমন, মোস্তফা সারোয়ার, আমিনুল ইসলাম বুলু, মাজহারুল ইসলাম শিহাব, আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মারুফ হাসান কাজল প্রমুখ।

এদিকে সন্ধ্যায় বিকল্পধারা বাংলাদেশ ও যুক্তফ্রন্টের এক যৌথসভা অনুষ্ঠিত হয়।

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় যুক্তফ্রন্টের শরিক দলের নেতারা অংশগ্রহণ করেন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী শরিয়া আন্দোলনের আমির মাওলানা মাসুমবিল্লাহ, বাংলাদেশ মাইনোরিটি ইউনাইটেড ফ্রন্টের সভাপতি দীলিপ দাসগুপ্ত, বাংলাদেশ নাগরিক জোটের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিমু, ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান নারায়ণ কুমার দাস প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১০

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১১

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১২

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৩

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৪

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৫

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৬

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৭

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৯

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

২০
X