কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ১১:০১ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০১:১২ এএম
অনলাইন সংস্করণ

পেট্রলবোমাসহ ঢাকা কলেজ ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি আটক

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর বংশাল থানার ফুলবাড়িয়া বাস টার্মিনালের সামনে থেকে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময়ে হাতে নাতে একজনকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম- জামাল হোসেন (২৯)। তিনি ঢাকা কলেজ ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি বলে জানিয়েছে পুলিশ। একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে পেট্রলবোমা ও গান পাউডার উদ্ধার করা হয়।

রোববার রাত ১১টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিক এ তথ্য জানান ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন।

ডিসি জাফর হোসেন বলেন, আজ রাত ৯টার দিকে ফুলবাড়িয়া এলাকায় তানজিল পরিবহনে যাত্রীর ছদ্মবেশে গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। পরে বাস শ্রমিকদের সহযোগিতায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গান পাউডার ও পেট্রল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

জামালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, জাফর বাবুবাজার এলাকা থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি কবির হোসেনের সহায়তায় পেট্রল ও গান পাউডার সংগ্রহ করে। সেগুলো নিয়ে বাবুবাজার থেকে তানজীল পরিবহনে যাত্রী ছদ্মবেশে ওঠে। পরবর্তীতে আগুন দেওয়ার সময়ে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এক প্রশ্নের জবাবে ডিসি জাফর বলেন, এই ধরনের উপকরণগুলো সহজে যেন কেউ হাতে না পায় সে বিষয় আগামীকাল সকল পেট্রল পাম্প মালিকদের সঙ্গে মিটিং হবে। আর পাম্পের বাইরে যে সকল খোলা স্থানে পেট্রল বিক্রি করে সে বিষয় আমরা সিদ্ধান্ত নিচ্ছি। নজরদারি করা হচ্ছে।

গান পাউডার সংগ্রহের উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করছি। আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ এটা কোথায় কীভাবে প্রসেসিং করা হয়েছে সে বিষয় খোঁজ নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X