কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ১১:২৯ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ কর্মসূচি সফলের আহ্বান বাংলাদেশ ন্যাপের

ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক। ছবি : সংগৃহীত
ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক। ছবি : সংগৃহীত

বিএনপিসহ সমমনা দল ও জোটগুলোর ডাকা তৃতীয় দফার দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের মধ্য দিয়ে সফল করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক।

সোমবার (৬ নভেম্বর) রাতে এক যৌথ বিবৃতিতে জোটের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি এ আহ্বান জানান তারা। সারা দেশে নেতা-কর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি ও নির্যাতনের প্রতিবাদে এবং একদফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৮ ও ৯ নভেম্বর অর্থাৎ বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত তৃতীয় দফায় দেশব্যাপী টানা এই ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দেওয়া হয়েছে। সোমবার পৃথকভাবে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ নেতৃদ্বয় বলেন, সরকার হামলা-মামলা, দমন-পীড়ন করে বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ আন্দোলন নস্যাৎ করতে চায়। এর মধ্য দিয়ে তারা দেশে আর একটি একতরফা পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে। কিন্তু জনগণ এবার আর এ ধরনের কোনো নির্বাচন মেনে নেবে না। চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালনের মধ্য দিয়ে সরকারকে তা ইতোমধ্যে জানিয়ে দিয়েছে। তাই সরকারকে বলব, গণদাবি মেনে অবিলম্বে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১০

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১১

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১২

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৩

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৪

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৫

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৬

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৭

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৮

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X