কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৮:৩৯ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গভবনে জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। পুরোনো ছবি
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। পুরোনো ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল এবং যুক্তরাষ্ট্রের চিঠি নিয়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে তিনি বঙ্গভবনে প্রবেশ করেন।

দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎ শেষে রাত ৯টা ১২ মিনিটে তিনি বঙ্গভবন ত্যাগ করেন। তবে প্রবেশ বা বের হয়ে যাওয়ার সময় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

জাতীয় পার্টির জ্যেষ্ঠ এক নেতা সংবাদমাধ্যমকে জানান, রাষ্ট্রপতি ডেকেছেন জি এম কাদেরকে। তাই তার সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গেছেন।

এর আগে আজ মঙ্গলবার দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সমাপনী বক্তব্য দেন জি এম কাদের।

সেখানে তিনি বলেন, আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারছি না। যেহেতু পরিস্থিতি এখনো অস্পষ্ট। কোথায় পা দিলে আমি পড়ে যাব অন্ধকারে, কোথায় পা দিলে শক্ত অবস্থানে যাব, এটা এখনো বোঝা সম্ভব হচ্ছে না।

বর্তমান পরিস্থিতি সুষ্ঠু নয় জানিয়ে তিনি বলেন, ধরে নিলাম আমরা নির্বাচন করলাম। কী হতে পারে, এটার একটা ধারণা আমাকে করতে হবে। যেহেতু সবকিছু স্পষ্ট নয়। নির্বাচন আমরা বর্জন করলাম, কী হতে পারে? ইমিডিয়েট যেটি হতে পারে, আমাদের ওপর একটা চাপ সৃষ্টি হতে পারে। দল ভাঙার চেষ্টা, নেতাকর্মীদের ওপর নির্যাতন, অনেক কিছু হতে পারে। দলকে নিশ্চিহ্ন, দুর্বল করতে বড় আঘাত আসতে পারে। সেটা আপনাদের জানিয়ে রাখলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১০

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১১

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৩

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৪

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৫

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৬

সবার আগে নকআউটে কারা

১৭

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৮

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৯

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

২০
X