কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০১:১৩ এএম
অনলাইন সংস্করণ

তপশিল নিয়ে সুজন সম্পাদকের ৪ প্রশ্ন

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। ছবি : সংগৃহীত
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। ছবি : সংগৃহীত

নানা জল্পনা-কল্পনার পর বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তপশিল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে চারটি প্রশ্ন উত্থাপন করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

বদিউল আলম বলেছেন, আপনারা অনেকেই আমাকে ফোন করেছিলেন, কিন্তু আমি সময় মতো জবাব দিতে পারি নাই। প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা পর আমি নিম্নোক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করছি।

এই তপশিল নিয়ে তার চারটি প্রশ্ন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

চারটি প্রশ্ন হলো—প্রথমত, অতীতের দুটি ‘বিতর্কিত’ নির্বাচনের কারণে সৃষ্ট বর্তমান সরকারের লেজিটিমিসির অর্থাৎ বৈধতার যে সংকট চলছে তা এই নির্বাচনের সম্পন্ন হলে দূরীভূত হবে কি না?

দ্বিতীয়ত, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতামূলক একটি জাতীয় সংসদ নির্বাচনের যথাযথ পরিবেশ সৃষ্টি করা ‘বাংলাদেশ নির্বাচন কমিশনের’ সাংবিধানিক দায়িত্ব। আহূত নির্বাচন করার মধ্য দিয়ে কি ‘আউয়াল কমিশনের’ সাংবিধানিক দায়িত্ব পালন করা হবে?

তৃতীয়ত, এই নির্বাচন করার মধ্য দিয়ে কি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে?

চতুর্থত, এই নির্বাচনের পর বাংলাদেশে কি গণতন্ত্র শক্তিশালী ও কার্যকর হবে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X