কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন সামনে রেখে অপশক্তি বিষবৃক্ষের মতো ডাল মেলেছে : রেলমন্ত্রী 

ঢাকা রিপোটার্স ইউনিটিতে বক্তব্য রাখছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। ছবি : সংগৃহীত
ঢাকা রিপোটার্স ইউনিটিতে বক্তব্য রাখছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। ছবি : সংগৃহীত

সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অপশক্তি একত্রিত হয়ে বিষবৃক্ষের মতো ডাল মেলেছে। দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই বিষবৃক্ষ উপড়ে ফেলবে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সাধারণ ক্ষমার অপব্যাখ্যা দিয়ে তারা বাংলাদেশের রাজনীতি করেছে।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে। তথ্যপ্রযুক্তি যথাযথ ব্যবহারের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সহ সভাপতি খায়রুল হুদা চপল। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সাবেক চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন।

আয়োজক সংগঠনের সভাপতি খালেদ মোশারফ চৌধুরী রানার সমন্বয়ে সামিট সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১০

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১১

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১২

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৩

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৪

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১৫

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৬

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১৭

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১৮

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৯

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

২০
X