কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৯:৪২ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মুরাদনগরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের মশাল মিছিল

অবরোধের সমর্থনে কুমিল্লায় মশাল মিছিল। ছবি : সংগৃহীত
অবরোধের সমর্থনে কুমিল্লায় মশাল মিছিল। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল প্রত্যাখ্যানসহ অবরোধের সমর্থনে কুমিল্লার মুরাদনগরসহ একাধিক স্থানে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কুমিল্লার মুরাদনগরে মশাল মিছিল করেছে তারা।

এসময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের তত্ত্বাবধানে এবং উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন অঞ্জনের নেতৃত্বে মুরাদনগরের বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীরা মিছিল করেন।

মিছিলে নেতাকর্মীরা তপশিলকে অবৈধ আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিল ও বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগান দেন। সরকারের পতন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

জানা যায়- কুমিল্লা-ঢাকা মহাসড়ক, মুরাদগঞ্জ-ইলিয়টগঞ্জ-ঢাকা সড়ক, কোম্পানিগঞ্জ-নবীনগর সড়ক, মুরাদনগর-হোমনা সড়ক, গাজীরহাট-মাধবপুর-কুমিল্লা মহাসড়ক, বাঙ্গরা-শঙ্কচাইল-কুমিল্লা মহাসড়ক সহ বিভিন্ন এলাকায় মশাল হাতে বিক্ষোভ মিছিল হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছে, নির্বাচন কমিশনকে (ইসি) সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার পরিণতির ভয় দেখিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে।

রিজভী বলেন, এমনও শোনা যাচ্ছে, প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনারদের বলা হয়েছে আপনারা যদি আমাদের কথা ও সরকারের কথা না শোনেন তাহলে আপনাদের সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার পরিণতি হবে। এই ভয় দেখিয়েই তপশিল ঘোষণা করা হয়েছে। সর্ব মহলে এই কথা প্রচারিত আজকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১০

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১১

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১২

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৪

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৫

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৬

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৭

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৮

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৯

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

২০
X