বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৫:০০ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নৌকায় ভোট চাইলেন সজীব ওয়াজেদ জয়

সজীব ওয়াজেদ জয়। ছবি : ভিডিও থেকে
সজীব ওয়াজেদ জয়। ছবি : ভিডিও থেকে

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা এবং সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি কখনোই গণতান্ত্রিক দল ছিল না। তারা মানুষ পোড়াচ্ছে, বাস পোড়াচ্ছে। তারা বাংলাদেশে শান্তি চায় না।

আজ শনিবার (১৮ নভেম্বর) বিকেলে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসব কথা বলেন সজীব ওয়াজেদ জয়।

তিনি আরও বলেন, ‌আগামী ১০ বছরে বিএনপি-জামায়াত বলে কোনো দল থাকবে না। অনেকেই সন্ত্রাসকে উসকাচ্ছে। আমি অনুরোধ করব, আপনারা এসব কথায় কান দিয়েন না।

দুর্নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি-জামায়াতের সময় সারা বিশ্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশে সে রকম দুর্নীতি থাকলে এত মেগা প্রকল্প করা সম্ভব হতো না।

মেগা প্রকল্প নিয়ে অপর এক প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগের আমলে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, বাংলাদেশের ইতিহাসে তা হয়নি। অল্প সময়ে এত উন্নত হয়েছে বলেই তরুণরা আওয়ামী লীগকে ভালোবাসে।

তরুণদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা শুধু সমস্যা নিয়ে চিন্তা করেন না। সমস্যার সমাধানও বের করছেন এবং তা বাস্তবায়ন করছেন। বাংলাদেশের তরুণরাও নিজের পায়ে এখন দাঁড়াতে পারছে।

এ সময় তিনি আসন্ন নির্বাচনে তরুণদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সারা দেশের ৭৫০টিরও বেশি সংগঠনের মধ্য থেকে ৬ ক্যাটাগরিতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৩ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১০

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১১

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১২

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৩

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৪

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৫

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৬

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৭

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৮

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৯

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

২০
X