কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৯:৫৬ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

একতরফা নির্বাচনের তপশিল বাতিল করতে হবে : খেলাফত মজলিস

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, চলমান সংঘাতের হাত থেকে দেশকে বাঁচাতে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। এজন্য ঘোষিত একতরফা তপশিল বাতিল করতে হবে।

শনিবার (১৮ নভেম্বর) দলের কার্যালযে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, জেল-জুলুম, হামলা-মামলা আর পেশিশক্তির খেলা বন্ধ করতে হবে। অবিলম্বে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার বন্ধসহ কারাবন্দি বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।

তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির পর পুনঃতপশিল ঘোষণা করতে হবে। ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ক্ষতিগ্রস্ত চাষিদের সরকারিভাবে সহযোগিতা করাসহ দ্রব্যমূল্য কমাতে হবে। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করতে হবে।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এ বি এম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, ডা. এ এ তাওসিফ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যক্ষ মাওলানা সামসুজ্জামান চৌধুরী, মাস্টার আবদুল মজিদ, অধ্যাপক আহমদ আসলাম, মাওলানা শেখ মুহাম্মদ সালাহউদ্দিন, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সমাজকল্যাণ সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুববিষয়ক সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, ডা. মোহাম্মদ আসাদুল্লাহ, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, জিল্লুর রহমান, বোরহান উদ্দিন সিদ্দিকী, মাওলানা আফতাব উদ্দিন, হাজি নুর হোসেন, মাওলানা আবু সালমান, সিরাজুল ইসলাম, মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, আবদুল হান্নান, মাওলানা নেহাল আহমদ, মাওলানা নুরুল হক, আবুল হোসাইন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

১০

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

১১

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

১২

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

১৩

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৪

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১৫

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৭

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৮

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৯

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

২০
X