কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ১২:৫৯ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

কত আসনে নির্বাচন করতে চায়, জানাল নতুন জোট

জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও যুক্তফ্রন্টের সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও যুক্তফ্রন্টের সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপির সঙ্গে থাকা যুগপৎ আন্দোলনে থাকা কল্যাণ পার্টির নেতৃত্বাধীন নতুন জোট ‘যুক্তফ্রন্ট’। নতুন এ জোটটি কত আসনে প্রার্থী দেবে সেটিও জানিয়েছে।

বুধবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও যুক্তফ্রন্টের সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।

মুহাম্মদ ইবরাহিম বলেন, আমাদের ১০০টি আসনে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে। জোটে থাকা দলগুলো নিজের নিজের মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে।

তিনি বলেন, আমাদের দুর্নীতি, রিজার্ভসহ অনেক সংকট আছে। প্রধানমন্ত্রী আমাদের দাবি কীভাবে পূরণ করবে আমি জানি না।

যুক্তফ্রন্টের সভাপতি বলেন, অনুকূল পরিবেশের অভাবে নির্বাচিত হয়ে বাংলাদেশের পার্লামেন্টে যেতে পারিনি। মহান আল্লাহর দয়ায় আমার বক্তব্যগুলো গ্রহণযোগ্যতা হওয়ার কারণে আমি ‍চিরকৃতজ্ঞ। আমাদের সিদ্ধান্তের পরে অনেকেই সমালোচনা করবে। সবার মন্তব্যের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।

সরকার ওয়াদা করেছে জাতির সামনে সুষ্ঠু নির্বাচন করবে সেটা আমরা দেখতে চাই উল্লেখ কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, আমরা মাঠে দাবি আদায়ে সফল না হয়ে, বিকল্প পন্থায় নির্বাচনে অংশগ্রহণ করে অবদান নিতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১০

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১১

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১২

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৩

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৫

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৬

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৮

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X