কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০১:৩২ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ সফলে ফকিরাপুলে যুবদলের বিক্ষোভ মিছিল

ফকিরাপুলে যুবদলের বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ফকিরাপুলে যুবদলের বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির ডাকে ৪৮ ঘণ্টা অবরোধ সফল করতে রাজধানীর ফকিরাপুলে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও সরকারের পদত্যাগের একদফা দাবিতে ষষ্ঠ ধাপের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ অবরোধের দ্বিতীয় দিনে যুবদলের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহসাধারণ সম্পাদক শাহ নাসির উদ্দীন রুমন, সাহিত্য প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সহসাংগঠনিক দেওয়ান অলিউদ্দীন সুমন, সহসাংবাদিক সম্পাদক সম্পাদক শাখায়াত হোসেন চয়ন, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, সহবিজ্ঞান প্রযুক্তি সম্পাদক মুসাব্বির সাফি, সদস্য হাবিবুর রহমান হাবিব, মিজানুর রহমান সুমন, নাসির উদ্দীন শাওন, কায়সার সরকার মামুন, হেদায়েত হোসেন ভূইয়া, মোরশেদ আলম, যুবদল নেতা আজিম, ফখরুল ইসলাম, সফিকুল ইসলাম ইমন।

এ সময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তার সকল নেতাকর্মীর মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

প্রসঙ্গত, বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, যুগপতের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বাম গণতান্ত্রিক ঐক্য, এবি পার্টিসহ বেশ কয়েকটি দল এ কর্মসূচি পৃথকভাবে পালনের ঘোষণা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X