কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশপ্রেমিক নেতাকর্মীদের মনোনয়ন দেওয়ার সুপারিশ গণতন্ত্রী পার্টির 

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়ামের বৈঠক। ছবি : কালবেলা
গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়ামের বৈঠক। ছবি : কালবেলা

মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ ত্যাগী, সৎ, দেশপ্রেমিক, পরীক্ষিত নেতাকর্মীদের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে প্রার্থী করার বিষয়ে সুপারিশ করেছে গণতন্ত্রী পার্টি।

শুক্রবার (২৪ নভেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসিডিয়ামের বৈঠক থেকে এ সুপারিশ করা হয়। সভা সঞ্চালনা করেন পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। দলের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে বৈঠকে অধিকাংশ প্রেসিডিয়ামের সদস্য অংশ নেন। সভায় সিদ্ধান্তের মধ্যে রয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ ত্যাগী, সৎ, দেশপ্রেমিক, পরীক্ষিত নেতাকর্মীদের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে প্রার্থী করার। এ ছাড়াও রাজনীতির মাঠে যারা সক্রিয়ভাবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেন তাদের প্রার্থী করার।

দলের প্রেসিডিয়াম বৈঠকে বলা হয়, ১৪ দলীয় জোটের প্রতীক ‘নৌকা’ মার্কায় গণতন্ত্রী পার্টির অনেকেই প্রার্থী হবেন। তাদের বাইরে দলীয় প্রতীক ‘কবুতর’ মার্কা নিয়ে বাকিরা নির্বাচন করবেন। সবাইকে বিজয়ী করতে নেতাকর্মীদের একাত্ম হয়ে কাজ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সারওয়ার ই দীন, বীর মুক্তিযোদ্ধা এ কে এম শহিদুল ইসলাম। অনলাইনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুর রহমান সেলিম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জহুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জেড এ ওয়াহেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১০

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১১

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১২

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৩

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৪

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১৬

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৮

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৯

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

২০
X