কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০৯:৪৫ এএম
অনলাইন সংস্করণ

গণভবনে প্রবেশ করছেন মনোনয়নপ্রত্যাশীরা

গণভবনে প্রবেশের অপেক্ষায় মনোনয়নপ্রত্যাশীদের দীর্ঘ লাইন। ছবি: সংগৃহীত
গণভবনে প্রবেশের অপেক্ষায় মনোনয়নপ্রত্যাশীদের দীর্ঘ লাইন। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়নপ্রত্যাশীরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাক্ষাৎ পেতে গণভবনে প্রবেশ করছেন। বোববার (২৬ নভেম্বর) সকালে গণভবনের প্রবেশপথে তাদের দীর্ঘ লাইন দেখা যায়।

দলীয় সূত্রে জানাযায়, নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তিন হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশীকে গণভবনে ডাকা হয়েছে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করবেন।

এর আগে শুক্রবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়নপ্রত্যাশীদের গণভবনে ডাকা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ নভেম্বর সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

আরও বলা হয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলে গত ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। এই চার দিনে ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেন।

এদিকে দলীয় সূত্রে জানাযায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। সংসদীয় মনোনয়ন বোর্ডের ধারাবাহিক সভার মাধ্যমে আট বিভাগে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। ৭ জানুয়ারির নির্বাচনে কে হচ্ছেন নৌকার মাঝি-তা শুধু ঘোষণার অপেক্ষামাত্র।

সারা দেশে ৩০০ সংসদীয় আসনে নতুন মুখ যেমন এসেছেন, তেমনি বাদও পড়েছেন পুরোনো বিতর্কিত ও বয়সের ভারে ন্যুব্জরা। জনগণের ভোটে বিজয়ী হতে পারবেন-এমন প্রার্থী কাউকেই বাদ দেওয়া হয়নি। একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে হাতেগোনা কিছু ছাড়া বেশিরভাগ প্রার্থীই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X