কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৪:১১ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আরও সাবেক এমপিসহ অনেকে যোগ দিচ্ছে বিএনএমে 

বিএনএমের লোগো। ছবি : সংগৃহীত
বিএনএমের লোগো। ছবি : সংগৃহীত

সাবেক সংসদ সদস্যসহ সাবেক মেয়র, রাজনীতিক, ব্যবসায়ী ও বেশ কয়েকজন শোবিজ তারকা বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট (বিএনএম)-এ যোগদান করতে যাচ্ছেন। সোমবার (২৭ নভেম্বর ) বিকেলে গুলশানে দলীয় কার্যালয়ে তাদের বিএনএমে যোগদান করার কথা রয়েছে। দলটির মহাসচিব ও মুখপাত্র ড. মো. শাহ্জাহান এ তথ্য জানিয়েছেন।

তিনি কালবেলাকে বলেন, ‘সাবেক সংসদ সদস্য, সাবেক অন্যতম বৃহৎ সিটি করপোরেশনের মেয়র, শোবিজ জগতের জনপ্রিয় বেশ কয়েকজন তারকা, কয়েকজন শিল্পপতি ও ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা ও বাংলাদেশ জাপান চেম্বারসহ অন্যান্য কয়েকজন ব্যবসায়িক নেতৃবৃন্দ, বিভিন্ন দল থেকে আগত বেশকিছু রাজনৈতিক নেতাকর্মীসহ অনেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমএ যোগদান করবেন।’

উল্লেখ্য, বর্তমান নির্বাচন কমিশন (ইসি) দায়িত্ব নেওয়ার পর যে দুটি দলকে নিবন্ধন দেওয়া হয় বিএনএম তার অন্যতম। গত ২০ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটি তার নতুন কমিটি ঘোষণা করে। অনুষ্ঠানে বিএনপির সাবেক চার জন সংসদ সদস্য বিএনএমে যোগদান করেন। নতুন কমিটিতে বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ড. মুহাম্মদ শাহজাহানকে মহাসচিব করা হয়।

দলটি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে দলীয় তিন শতাধিক ফরম বিতরণ করেছে। বর্তমানে তাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১০

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১১

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১২

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৩

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৪

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৫

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৬

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৭

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৮

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৯

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

২০
X