কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ত্যাগের মহিমায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান হেফাজতের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অবিলম্বে কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

মঙ্গলবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় হেফাজত নেতৃদ্বয় বলেন,কোরবানির ঐতিহাসিক শিক্ষা ও তাৎপর্য নিয়ে পবিত্র ঈদুল আজহা সমাগত। ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করে। এবারের ঈদুল আজহায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা দেশবাসীর প্রতি আহ্বান জানান।

তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে মিথ্যা মামলায় আমাদের নেতৃবৃন্দ কারাগারে বন্দি আছেন। অতি সাধারণ মামলায় তাদের এত দীর্ঘ সময় অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে। আদালত থেকে জামিন হওয়ার পরও তাদের মুক্তির পথ রুদ্ধ করতে কখনো জামিন দীর্ঘায়িত করা হচ্ছে, কখনো নতুন মামলায় শ্যোন এরেস্ট দেখানো হচ্ছে। কখনো জেল গেট থেকে পুনরায় নতুন মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। এসব হয়রানি কোনোভাবেই বরদাশত করা যায় না।

তারা আরও বলেন, মাওলানা মামুনুল হক, মুফতি মুনির হুসাইন কাসেমী, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মুফতী নূর হুসাইন নূরানী, মুফতি মাহমুদুল হাসান গুনবীসহ সব আলেম উলামার জামিন পাওয়া সাংবিধানিক অধিকার। আজ তাদের মুক্তির পথ রুদ্ধ করার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আইনের অধিকার হরণ করা হচ্ছে। মুফতি মুনির হুসাইন কাসেমীর জামিন স্টে এবং মুফতি নূর হুসাইন নূরানী জামিন পাওয়ার পরও মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার-৮ (৪)২০২১ একটি পুরোনো মামলায় নতুনভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। যা চরম অমানবিক। আমরা এ ঘটনায় গভীরভাবে মর্মাহত। এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমরা কারাবন্দি মজলুম আলেমদের অবিলম্বে মুক্তি দিতে এবং আদালত থেকে জামিন হওয়ার পর মামলা স্থগিত করা ও নতুন মামলায় শ্যোন এরেস্ট দেখানো থেকে বিরত থাকার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১১

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১২

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৩

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৪

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৫

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৬

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৭

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১৯

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

২০
X