শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ট্রান্সজেন্ডার প্রার্থী দিল লিবারেল ইসলামিক জোট

লিবারেল ইসলামিক জোটের মনোনয়ন পেয়েছেন ট্রান্সজেন্ডার উর্মি। ছবি : সংগৃহীত
লিবারেল ইসলামিক জোটের মনোনয়ন পেয়েছেন ট্রান্সজেন্ডার উর্মি। ছবি : সংগৃহীত

গাজীপুর-৫ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একজন ট্রান্সজেন্ডারকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোট।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারি ঘোষিত প্রার্থী তালিকা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

গাজীপুর-৫ আসন থেকে লিবারেল ইসলামিক জোটের মনোনয়ন পাওয়া ওই ট্রান্সজেন্ডার প্রার্থীর নাম উর্মি। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার পূবাইলে বড়ইবাড়ি এলাকায়।

মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত উর্মি বলেন, দলের চেয়ারম্যানের প্রতি আমি কৃতজ্ঞ। নির্বাচিত হলে আমাকে জনগণের পাশে পাওয়া যাবে। আশা করছি, মানুষ আমাকে ভোট দিয়ে সব সময় তাদের পাশে থাকার সুযোগ দিবেন।

প্রার্থী ঘোষণা দিয়ে সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারি বলেন, সারা দেশে আমাদের ৩০ জন হেভিওয়েট প্রার্থী আছেন। সুষ্ঠু নির্বাচন হলে তারা বিজয়ী হবেন। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সব সম্প্রদায় ও শ্রেণির প্রতিনিধিত্ব নিশ্চিত করেছি। তৃতীয় লিঙ্গের একজনকেও গাজীপুরে প্রার্থী দিয়েছি।

প্রসঙ্গত, ইতোমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের বিরোধীদল জাতীয় পার্টি (জাপা)। আওয়ামী লীগের ২৯৮ জন প্রার্থীর মধ্যে সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিসত্তার ২০ জন রয়েছেন। তাদের মধ্যে ১৬ জন ধর্মীয় সংখ্যালঘু এবং চারজন ক্ষুদ্র জাতিসত্তার। ট্রান্সজেন্ডার না থাকলেও নারী প্রার্থী আছেন ২৪ জন। আর জাতীয় পার্টির ২৮৭ জন প্রার্থীর মধ্যে ক্ষুদ্র জাতিসত্তার কেউ নেই। তবে ধর্মীয় সংখ্যালঘু তিনজন মনোনয়ন পেয়েছেন। আর নারী প্রার্থী আছেন আটজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X