কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:১৪ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৭ এএম
অনলাইন সংস্করণ

জামিনে কারামুক্ত হলেন বিএনপি নেতা দুলু

আদালতে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পুরোনো ছবি
আদালতে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পুরোনো ছবি

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু জামিনে কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় মুক্ত হন বলে দুলু নিজেই জানিয়েছেন। তিনি জানান, বাসায় ফিরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হবেন।

ক্যান্সারে আক্রান্ত দুলু কারাগারে থাকাবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। মুক্ত হওয়ার আগ পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিএনপি নেতা দুলু।

গত সোমবার বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। চেম্বার আদালতে দুলুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে একটি নাশকতার মামলায় গত রোববার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও মো. খায়রুল আলমের বেঞ্চ দুলুকে জামিন দেয়। পরে তার এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

পুলিশের ওপর হামলার অভিযোগে ঢাকার বাড্ডা থানায় করা মামলায় গত ১৮ অক্টোবর দুলুকে কারাগারে পাঠানো হয়। ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে দুলুকে তার গুলশানের বাসা থেকে তুলে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X