কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:২৪ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পোলাও না পেলেও দরিদ্ররা ডাল-ভাত খেতে পারছে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পুরোনো ছবি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পুরোনো ছবি

দেশে দরিদ্রের অবস্থাও উন্নত হয়েছে। তাদের বাচ্চারা স্কুলে যাচ্ছে। নিরাপদ পানি পাচ্ছে। পোলাও না খেতে পারলেও পাঙাশ মাছ, ভাত-ডাল খেতে পারছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, আমরা কোনো বৈপ্লবিক সরকার নই। তবে মন্দের ভালো আমরা। বৈষম্য বেড়েছে সত্যি। কিন্তু দরিদ্রের অবস্থাও উন্নত হয়েছে।

বৃহস্পতিবার গুলশানের একটি হোটেলে সরকারি গবেষণা সংস্থা বিআইডিএসের তিন দিনের কনফারেন্সের উদ্বোধনী সেশনে এসব কথা বলেন মন্ত্রী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান।

প্রথম দিনের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, সুশীল সমাজ ও গ্রামীণ মানুষের আলোচনার বিস্তার ফারাক আমাকে তাড়িত করে। স্থিতিশীলতা ও ধারাবাহিকতা নিয়ে এখানে আলোচনা করা হয় না। মালোশিয়ার মাহাথির মোহাম্মদ এবং সিঙ্গাপুরের লি কুয়ান দীর্ঘসময় ক্ষমতায় থেকে দেশ দুটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু এখানে কিছুদিন ক্ষমতায় থাকলে স্বৈরাচারী বলা হয়। কিন্তু কীভাবে (নির্বাচিত হয়ে) ক্ষমতায় থাকা হয় তা বলা হয় না।

গ্রামে বসবাসরত দেশের দুই তৃতীয়াংশ মানুষ আরও উন্নয়ন অর্থাৎ টিউবওয়েল, টয়লেট, ওষুধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চায়। নাগরিক সমাজ ও গ্রামীণ ভোটারদের আলোচনায় এমন বিস্তর ফারাক নিয়ে অস্বস্তি বোধ করেন বলেও জানান মন্ত্রী।

পশ্চিমাদের শ্রমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ইউরোপ আমেরিকায় কেন মানুষ কজের জন্য যেতে চাইলে বাধা দেওয়া হবে? কারা সম্পদ লুণ্ঠন করে কাঁটাতার দিয়েছে এসব প্রশ্ন করা উচিত।

চীনের আদৌ পতন হবে কি না এমন প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, বলা হচ্ছে চীনের উত্থান নিচের দিকে পড়ে যাবে। কিন্তু আদৌ কি তাই হবে? কারণ আমরা ৯০-এর দশক থেকে উত্তর কোরিয়ার কথা শুনে আসছি। তারা নাকি খেতে পায় না। কিন্তু আমরা দেখছি তারা তো খেয়ে পড়ে ভালোই আছে।

গণতন্ত্র, ন্যায্যতা ও স্বাধীনতাকে বাই প্রোডাক্ট উল্লেখ করে মন্ত্রী বলেন, মূল বিষয় হলো লাইফ। আমরা যদি উন্নত জীবন নিশ্চিত করতে পারি তাহলে ওসব এমনিতেই এসে পড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিষাক্ত পুরুষ’ নির্মূলের বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে ডেটল 

চার মোবাইল অপারেটরের রাজস্ব বকেয়া ১৩ হাজার কোটি টাকা 

বিশ্বের ১ হাজার মুসল্লির জন্য বিনামূল্যে ওমরাহর ঘোষণা সৌদি বাদশাহর

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নকল ধরা পড়লে কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

মাজারে দানের টাকা কোথায় যায়?

আদালতে ন্যায়বিচার চাইলেন যাহের আলভী

রোজারিও থেকে বিশ্বমঞ্চ / ৩৯ বছরে ফুটবল জাদুকরের যত অর্জন

সেই ন্যাপকিনের টুকরো আজ ৯ লাখ ডলার

বিশ্বকাপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

১০

শূন্যরেখা পেরিয়ে ফিরলেন ছয়জন, মানবেতর জীবন ৩ জনের

১১

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪,১৬৩ বাংলাদেশি

১২

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

১৩

২০২৬ বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

১৪

ইরান যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান: গালিবাফ

১৫

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

১৬

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

১৭

ভাই হারালেন শোয়েব আখতার

১৮

‎বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

১৯

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২০
X