কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৭ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমজীবী মানুষদের প্রতি নির্দয় আচরণ করছে সরকার : এবি পার্টি

‘শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ’ করেছে এবি পার্টি। ছবি : কালবেলা
‘শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ’ করেছে এবি পার্টি। ছবি : কালবেলা

আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতারা বলেছেন, দেশের অর্থনীতির ভিত্তি তৈরীতে যে শ্রমিকরা রক্ত ঘাম ঝরিয়ে তিল তিল করে নিজের জীবনকে নিঃশেষ করে দিচ্ছে সে সকল শ্রমজীবী মানুষদের প্রতি নির্দয় আচরণ করছে সরকার। শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করে একশ্রেণীর মালিক শত শত কোটি টাকা বিদেশে পাচার করছে। সরকারের দালালী করে তারা এমপি মন্ত্রী হতে মরিয়া।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে সরকারের পদত্যাগ ও নির্বাচন বাতিলের দাবিতে রাজধানীতে ‘শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ’ থেকে এ অভিযোগ করেন এবি পার্টির নেতারা।

তারা বলেন, শ্রমিক শোষণকারী এমপি মন্ত্রীদের দিন ফুরিয়ে আসছে এবং শোষিত বঞ্চিত শ্রমিকদের অভিশাপে সরকারের পতন হবে। এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার বলেন- মাথার ঘাম পায়ে ফেলে, রোদ-বৃষ্টিতে ভিজে যে শ্রমিকরা আমাদের অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। বর্তমান সরকার জাতির শ্রেষ্ঠ সন্তানদের ন্যায্য মজুরির কথা চিন্তা না করে চোর ও টাকা পাচারকারীদের ক্ষমতায়নে কাজ করছে।

এসময় তিনি অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরী না দিলে রাস্তায় নেমে তারা নিজের অধিকার আদায় করে নিবে।

সমাবেশে উপস্থিত ছিলেন এবি পার্টির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্যসচিব আব্দুল বাসেত মারজান, মেহেদী হাসান চৌধুরী পলাশসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

আরও উপস্থিতি ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও বিএম নাজমুল হক, সিনিয়র সহকাররী সদস্যসচিব আনোয়ার সাদাত টুটুল, এবি যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, শ্রমিক নেতা শাহ্ আব্দুর রহমান, কেন্দ্রীয় নেতা মাসুদ জমাদ্দার রানা, শাহীনুর আক্তার শিলা ও সাবেক ছাত্রনেতা আমান উল্লাহ সরকার রাসেল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X