মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মাদকাসক্তদের টাকা দিয়ে গাড়ি পোড়াচ্ছে বিএনপি : মির্জা আজম

আলহাজ মির্জা আজম। ছবি : কালবেলা
আলহাজ মির্জা আজম। ছবি : কালবেলা

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জামালপুর ৩ আসন (মেলান্দহ-মাদারগঞ্জ)-এর সংসদ সদস্য আলহাজ মির্জা আজম বলেছেন, বিএনপির কর্মসূচি হচ্ছে গাড়িতে আগুন দেওয়া ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা। সেটা করতেও এখন তাদের কোনো নেতাকর্মী খুঁজে পাচ্ছে না তাই এখন তারা আউট সোর্সিং করছে। একটি গাড়ি পোড়াতে পারলে ১০ হাজার টাকা দেওয়ার চুক্তি করছে তারা। আর এই ১০ হাজার টাকার লোভে এ দেশে বহু ধরনের মাদকাসক্ত রয়েছে- তারা বিএনপির কর্মী সেজে গাড়ি পোড়াচ্ছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি এসএম সিনিয়র মাদ্রাসা মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা আজম আরও বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল ও বিতর্কিত করতে বিএনপি চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। বরাবরের মতো এবারও তারা ব্যর্থ হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান বেলালের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য মির্জা গোলাম কিবরিয়া কবির, আলহাজ দৌলতুজ্জামান দুলাল, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অরুন কুমার সাহা, আজহারুল ইসলাম বিএসসি, ওবায়দুল্লাহ চৌধুরী সেলিম, মোস্তাফিজুর রহমান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল, রায়হান রহমতুল্লাহ রিমু, শহর আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী প্রমুখ।

এসময় উপজেলা, শহর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১০

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১১

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১২

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৩

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৪

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৫

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৬

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৭

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৮

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৯

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

২০
X