কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৪:১১ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন প্রতিহত করার আহ্বান গণঅধিকার পরিষদের

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় গণঅধিকার পরিষদের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান। ছবি : কালবেলা
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় গণঅধিকার পরিষদের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান। ছবি : কালবেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করার আহ্বান জানিয়ে গণঅধিকার পরিষদের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান বলেছেন, নির্বাচন কমিশন প্রায় সব বিরোধী রাজনৈতিক দলের আপত্তি থাকা সত্ত্বেও একপাক্ষিক ও অংশগ্রহণবিহীন জাতীয় নির্বাচন ঘোষণা করেছে। ফেলানী হত্যার যুগপূর্তির দিনে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে তা কোনো গণতান্ত্রিক নির্বাচন নয়।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণঅধিকার পরিষদের ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও, রক্ষা করো গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলা হয়েছে।

দলটির যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ, ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, এন ডি এম চেয়ারম্যান ববি হাজ্জাজ, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের আহ্বায়ক আলহাজ আবদুর রহীম, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাহবুব হোসেন, সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহ, তারেক রহমান, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার এস ফাহিম, আরিফ বিল্লাহ, ফার্মাসিস্ট মোজাম্মেল মিয়াজী, ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মুনতাসির মাহমুদ প্রমুখ।

সভায় বক্তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার জন্য আহ্বান করেন বক্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১০

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১১

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১২

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৩

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৪

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৫

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৬

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৮

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৯

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

২০
X