কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৯:০৫ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, সরকার রাজনৈতিক দমনপীড়নের মধ্য দিয়ে ফের একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে দেশের জনগণ একতরফা নির্বাচন মানে না।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক জরুরি সভায় এ কথা বলেন তারা।

সভায় একদফার যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী সোমবার (১৮ ডিসেম্বর) দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে আগামীকাল রোববার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমম্বয়ক হাসনাত কাইয়ূম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া প্রমুখ নেতারা।

সভায় নেতারা বলেন, সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে সভা-সমাবেশ করার ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছে- সেটা অসাংবিধানিক ও নির্বাচন কমিশনের এখতিয়ার বহির্ভূত। এই নির্দেশনা জারি জনগণ মানবে না। গণতন্ত্র মঞ্চ জনগণের সাংবিধানিক অধিকারে এই নতুন করে আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলন করে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১০

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১১

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১২

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৩

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৪

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৫

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৬

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৭

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৮

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৯

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

২০
X