কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে স্বেচ্ছাসেবক দলের ফুলেল শ্রদ্ধা

১৬ ডিসেম্বর সাভার স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানায় স্বেচ্ছাসেবক দল। ছবি : কালবেলা
১৬ ডিসেম্বর সাভার স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানায় স্বেচ্ছাসেবক দল। ছবি : কালবেলা

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অন্যতম অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সংগঠনটি এ পুষ্পস্তবক অর্পণ করে।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানা ইউনিটের তিন শতাধিক নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, যুগ্ম সম্পাদক গালিব ইমতেয়াজ নাহিদ, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবকে স্মৃতি সৌধে উপস্থিত হতে দেখা যায়নি। ঢাকা জেলার পক্ষ থেকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল্লাহ সেলিমকে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব প্রদান করতে দেখা যায়।

আহ্বায়ক ও সদস্য সচিবদের অনুপস্থিতির বিষয়টি নজর এড়াতে পারেনি স্বেচ্ছাসেবক দলের সাধারণ কর্মীদের। অনুপস্থিতির বিষয়ে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘সমসাময়িক শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কারণে গ্রেপ্তার এড়াতে কৌশল হিসেবে সর্বশক্তি নিয়ে অংশগ্রহণ করা সমুচিত মনে হয়নি, দলীয় হাইকমান্ডের পরামর্শক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনুপস্থিত থাকলেও তিনি সার্বিক তদারকির দায়িত্ব পালন করেছেন।’

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয় ৫৩ বছর পরে আবারও পরাধীনতার শেকল বন্দি, এই শেকল ভাঙতে না পারলে প্রকৃত বিজয় অর্জিত হবে না। অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তিই হোক বিজয় দিবসে স্বেচ্ছাসেবক দলের শপথ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X