কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির মিত্রদের হরতালও পেছাল

কালবেলা গ্রাফিক্স
কালবেলা গ্রাফিক্স

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় তার সম্মানার্থে বিএনপিসহ চলমান যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোট হরতাল কর্মসূচিতে পরিবর্তন এনেছে।

সোমবারের (১৮ ডিসেম্বর) পরিবর্তে আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতাল পালনের সিদ্ধান্ত নিয়েছে দলগুলো।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, সারা দেশে পূর্বঘোষিত সোমবারের (১৮ ডিসেম্বর) হরতাল প্রত্যাহার করে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাগপার সহসভাপতি রাশেদ প্রধান জানিয়েছেন, 'কুয়েতের আমির ইন্তেকাল করায় রাষ্ট্রীয় শোক হিসেবে আমরা আগামীকাল সোমবার হরতাল স্থগিত ঘোষণা করছি। এর বদলে পরশু দিন অর্থাৎ ১৯ ডিসেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।'

এর আগে বিএনপি কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালনের জন্য হরতাল কর্মসূচির তারিখ পরিবর্তন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X