কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েত দূতাবাসে শোক বইয়ে জামায়াতের ভারপ্রাপ্ত আমিরের স্বাক্ষর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : সংগৃহীত

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহের ইন্তেকালে গভীর সমবেদনা ও শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশস্থ কুয়েত দূতাবাসে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকাস্থ কুয়েত দূতাবাসে গিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত আমির শোক বইয়ে স্বাক্ষর করেন এবং মরহুমের রুহের মাগফিরাতের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

মুজিবুর রহমান শোক বইয়ে লেখেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার জীবনের নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।’

শোক বইয়ে স্বাক্ষরের সময় তিনি কুয়েত দূতাবাসের দায়িত্বশীলদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার মাধ্যমে কুয়েতের নতুন আমির শেখ মেশাল আল আহমাদ আল জাবের আল সাবাহকে স্বাগত ও অভিনন্দন জানান।

অধ্যাপক মুজিবুর রহমান প্রত্যাশা ব্যক্ত করে বলেন, অচিরেই কুয়েতের জনগণ এই শোক কাটিয়ে উঠতে সক্ষম হবেন। আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তাদের এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। তিনি আরও আশা প্রকাশ করেন, অতীতের ন্যায় ভবিষ্যতেও নতুন আমিরের নেতৃত্বে কুয়েত ও বাংলাদেশের মধ্যে বিরাজমান পারস্পরিক সুসম্পর্ক আরও গভীর হবে, ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X