কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৫:০৩ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রূপ নেবে : নানক

সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভাস্থল পরিদর্শন করেন জাহাঙ্গীর কবির নানক। ছবি : কালবেলা
সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভাস্থল পরিদর্শন করেন জাহাঙ্গীর কবির নানক। ছবি : কালবেলা

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভাস্থল পরিদর্শন করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় নেতারা জনসভাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা জনসভা মঞ্চ ও মাঠের সার্বিক কার্যক্রম প্রত্যক্ষ করেন ও স্থানীয় নেতাদের সাথে কথা বলেন।

জনসভাস্থল পরিদর্শন শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সকল প্রস্তুতিতে সন্তুষ প্রকাশ করে বলেন, সিলেট আমাদের পুণ্যভূমি, এই পুণ্যভূমি থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিবার নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সিলেটবাসীর প্রতি আন্তরিক। তার কাছে কিছু চাইতে হয় না, চাওয়ার আগেই তিনি দিয়ে থাকেন। সিলেটবাসীকেও তিনি অনেক কিছু দিয়েছেন। সিলেটসহ পুরো দেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে তিনি ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন। এসব পরিকল্পনা বাস্তবায়নে সিলেটবাসী সাথে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জাহাঙ্গীর কবির নানক।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফলে সিলেটবাসীর সহযোগিতা কামনা করে নানক বলেন, আগামীকালকে আলিয়া মাদ্রাসার মাঠে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রূপ নেবে। এ জনসভার মধ্য দিয়ে প্রমাণ হবে এবারও সিলেটের সব কয়টি আসন সিলেটবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবে।

এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের সাথে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মাসুক উদ্দিন, জেলার সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।

প্রসঙ্গত, বুধবার (২০ ডিসেম্বর) হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) -এর মাজার জিয়ারত করে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভার মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বাংলাদেশ আওয়ামী লীগ। এই জনসভায় বক্তব্য রাখবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জনসভাকে ঘিরে দলের নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জনসভায় অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১০

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১১

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৩

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৪

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৫

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৬

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৭

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৮

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৯

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

২০
X