কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:০০ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের বিজয় শোভাযাত্রা 

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শুরু। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শুরু। ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এ বিজয় শোভাযাত্রায় দলটির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক যোগ দেয়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টার পর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিজয় শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি শাহবাগ, সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়। এর আগে শোভাযাত্রার উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিন সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হতে থাকেন। দুপুর ১টায় বিজয় শোভাযাত্রার মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করেন সেখানে।

এর আগে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা দলটিকে এই কর্মসূচি পালনের অনুমতি দেন। অন্যদিকে শোভাযাত্রা করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে ১৯টি শর্তে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে শর্তসাপেক্ষে আওয়ামী লীগকে বিজয় শোভাযাত্রা করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X