কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

কারাবন্দি ৩ নেতার পরিবারকে ঢাকা উত্তর বিএনপির সহায়তা

কারাবন্দি ৩ নেতার পরিবারকে ঢাকা উত্তর বিএনপির সহায়তা। ছবি : কালবেলা
কারাবন্দি ৩ নেতার পরিবারকে ঢাকা উত্তর বিএনপির সহায়তা। ছবি : কালবেলা

চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের কর্মূসচি পালন করতে গিয়ে কারাবন্দি ও নির্যাতিত ৩ জন নেতার পরিবারকে আর্থিক সহয়তা দিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে একটি প্রতিনিধি দল বুধবার (২০ ডিসেম্বর) সংশ্লিষ্ট নেতাদের বাসায় গিয়ে এই সহায়তা পৌঁছে দেন। এ সময় তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে কুশল বিনিময় করেন।

কারা হাজতে থাকা ঢাকা মহানগর উত্তর বিএনপি ১৯ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মনির হোসেন লিটন, গুলশান থানা বিএনপির সদস্য মামুন হাওলাদার ও ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন চৌধুরীর পরিবারের হাতে ফলের ঝুড়ি ও আর্থিক সহায়তা তুলে পেশাজীবী নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আইনবিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ওয়ার্কিং কমিটির সদস্য ও সাংগঠনিক কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. মাহবুব আলম, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, অধ্যাপক ড. আবু জাফর খান, অধ্যাপক ড. নূরুল ইসলাম, অধ্যাপক ড. নজরুল ইসলাম, অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন, ব্যারিস্টার মাহাদিন চৌধুরী, প্রকৌশলী মো. শাহিন হাওলাদার, সাংবাদিক সাঈদ খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীন শাফিকুল ইসলাম, গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ মানিক ও মনির হোসেন নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১০

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১১

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১২

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৩

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৪

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৫

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৬

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৭

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৮

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৯

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

২০
X